ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
দুপুরে কালীগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ওই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আজিজুর রহমান মোটর সাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। পথে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এমই





