আজ মঙ্গলবার ( ১৫ মার্চ ) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর সন্ধ্যা ৬টা ৭ মিনিটে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান।

আগামীকাল বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ‘পলিটিক্যাল কনসালটেশন বা রাজনৈতিক পরামর্শক সভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

এইচএন