কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন ফাহিম ও মোস্তাক আহমদকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হ্নীলার দমদমিয়ার নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে হ্নীলার দমদমিয়া নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ছয় হাজার ইয়াবা, দুটি ওয়ান শুটারগান, ছয়টি গুলিসহ গুলিবিদ্ধ দুজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গুলিবিদ্ধ নুরুল আমিন ফাহিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মোস্তাক আহমদ তার সহযোগী।

জেড