খুলনার ডুমুরিয়ার চুকনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ডিগ্রি কলেজের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মসিউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চুকনগর বাসস্ট্যান্ড থেকে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল (যশোর-হ-১২-৫৩৯৭) চালিয়ে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেলটি চুকনগর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (চট্ট মেট্রো ড- ২৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল চালক সাতক্ষীরা বালিয়াডাঙ্গা গ্রামের হারুন অর রশিদ (৪২) এবং আরোহী যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০) ছিটকে পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই মারা যান তারা।
চুকনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
কেএইচ





