চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে আহসান উল্লাহ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসলে নগরীর কোতোয়ালি থানা পুলিশ জেলগেট থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, জামায়াত নেতা আহসান উল্লাহকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৪ সালের গাড়ি ভাঙচুরের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। আগামীকাল মঙ্গলবার এই জামায়াত নেতাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।
এর আগে গত ২৪ আগস্ট আহসান উল্লাহ প্রথম দফায় জামিনে বেরিয়ে আসলে নগরীর কোতয়ালি থানা পুলিশ তাকে জেলগেট থেকে প্রথম দফায় গ্রেফতার করে।
চলতি বছরের ৮ মার্চ পুলিশ চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির নায়েবে আমির আহসান উল্লাহকে প্রথম গ্রেফতার করেছিলো।
কেএইচ





