বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে দাম্পত্য কলহের জেরধরে তাছলিমা বেগম (২৯) নামের এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্নস্থানে ছাঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে স্বামী।
তাছলিমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহবধূর মাতা জাহানারা বেগম বাদী হয়ে তাছলিমার স্বামী বাদল মৃধা, দেবর লালমিয়া মৃধাকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন।
জানাগেছে, ১২ বছর আগে শরিফাবাদ গ্রামের মৃত ওহাব আলী মৃধার পুত্র বাদল মৃধার সঙ্গে উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের কন্যা তাসলিমা বেগমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে অকারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। বর্তমানে তাদের দু'টি সন্তান রয়েছে।
এমএনজে





