গরু কেনা-বেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেপ্রতিপক্ষের হামলায় আহত সাতক্ষীরার শিকড়ী গ্রামের হাসান আলীর ছেলে ব্যবসায়ী সুমন কবীর মারা গেছেন।
সোমবার রাত ৯টার দিকে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার বিকালে কুশখালী সীমান্তে সুমন কবীবের সঙ্গে গরু ক্রয়-বিক্রয়ের টাকা ভাগাভাগি নিয়ে কুশখালী গ্রামের জাকির, বাবলু, বাহারুলসহ কয়েক জনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা বাঁশ দিয়ে সুমনের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় তাকে প্রথমে সুমনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, রাতে সুমন কবীর মৃত্যুবরণ করেছে বলে তিনি জানতে পেরেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





