রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীতে কুমির্টোলা হাসপাতালের সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুমির্টোলা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মাইক্রোবাস চালক আলামীন (২৮)। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

আহতদের মধ্যে শরিফুল ও জাহিদুলের নাম জানা গেছে। তারা ঢামেকে চিকিৎসাধীন আছেন।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

কেএইচ