মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীররাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে পাবনার ৬ থানা থেকে তাদের আটক করা হয়।

এদিকে রায়কে কেন্দ্র করে পাবনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি) কর্মকর্তা আব্দুল হান্নান জানান, পুলিশের অভিযানে পাবনা সদর থানার বিভিন্ন স্থান থেকে ১৩ জন, ঈশ্বরদী থানায় ২ জন, সুজানগর থানায় ২ জন, সাঁথিয়া থানায় ৩ জন, আমিনপুর থানায় ২ ও চাটমোহর থানায় ১ জনকে আটক করেছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদজানান, সারাদেশের মতো পাবনাতেও র‌্যাব, পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর