অবরোধের ৫ম দিন শনিবার সকালে ঢাকা- মুন্সীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে অবরোধকারীরা।

২০-দলীয় জোটকর্মীরা মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের মুক্তারপুরস্থ দূর্গাবাড়ি এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ও স্লোগান দেয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফকির আবুল খায়ের জানান, নাশকতা এড়াতে গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। টায়ারে আগুন বা রাস্তা প্রতিবন্ধকতা সম্পর্কে তার জানা নেই।

কেএইচ