ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একই সময়ে উপজেলা যুবলীগের দুই গ্রুপ বর্ধিত সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ সিংহ জানান, আজ সকাল ১০ টায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একই সময়ে উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকারের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে আরেকটি গ্রুপ বর্ধিত সভা আহবান করে।

এ নিয়ে আশুগঞ্জ শহরে উত্তেজনা দেখা দিলে এবং যেকোন সময় আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এই আশংকায় আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, বিওসিঘাট, আশুগঞ্জ রেলগেইট ও আশুগঞ্জ গোলচত্তর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে আশুগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকায় বিপুল পরিমান দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে উপজেলা প্রশাসন। সেখানে র‌্যাবের টহল রয়েছে।

জেএ