বনি আমিন (২০) নামে এক কৃষককে মারধর করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দিয়েছে ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফজাল মোল্লা। বৃহস্পতিবার বিকালে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বনি আমিন জানান, আফজাল মোল্লার গরুতে তার বীজতলার বীজ খায়। এসময় সে ক্ষেত থেকে গরু তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আফজাল মোল্লা তাকে মারধরের একপর্যায়ে গাছ কাটা দা দিয়ে কোপ দেয়। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে পড়ে যায়।
ধানখালী ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ গাজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





