২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদক জামিল মাহমুদের নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামিল মাহমুদ বলেন, সরকার পুরো দেশকে আজ কারাগারে পরিণত করেছে। এই কারাগার থেকে জনগন মুক্তি চায়। এই সরকারের পতন ঘটিয়ে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ ঘরে ফিরে যাবেনা বলেও তিনি সরকারকে হুঁশিয়ারি দেন।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী ফাউন্ডেশন সম্পাদক মাইনুল ইসলাম, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।

ইআর