রাজধানীর আগারগঁওয়ের আইডিবি ভবনের উল্টো পাশ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বদরুল আলম (৩৮) ও শাহীন (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সাইদুর রহমান জানান, বিকার পৌনে চারটার দিকে আইডিবি ভবনের উল্টোপাশ থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ১৫পিছ ইয়াবা ও বিশ বোতল ফেনসিডিলসহ দু'জনকে আটক করা হয়েছে।

কাফরুল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল-গুলি, মাদকসহ বদরুল আলম (৩৮) ও শাহীন (২০) নামে দুজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/কেএইচ