পিরোজপুরের জিয়ানগর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ভিত্তি প্রস্থ স্থাপন করা হয়। বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জিয়ানগর প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন এর সভাপতিত্তে¡ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আসাদুল কবির (স্বপন), পিআইও মোঃ সফিকুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থা পরিচালক সাংবাদিক আজাদ হোসেন (বাচ্চু), উপজেলা জেপি যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, উপজেলা জাতীয় পার্টি (জেপি) মহিলা দলের সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা প্রমূখ। আলোচনা শেষে জিয়নগর প্রেসক্লাবের নির্ধারিত স্থানে ভবন নির্মানের জন্য উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ভিত্তি প্রস্থ স্থাপন করেন।   

 কেফায়েত/ এআই