যশোর বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে চাচা রমজান আলী ভাতিজা জামালকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জামাল শিবনাথপুর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে নিহত জামাল ও তার চাচা রমজান আলীর পরিবারের মধ্যে কলহ চলছিল।
আজ সকাল ১১ টার দিকে জমি ভাগাভাগি নিয়ে জামালের সাথে চাচা রমজান আলীর বিবাদ বাধলে এক পর্যায়ে রমজান আলী, স্ত্রী মনিরা খাতুন ও তার ছেলেরা ঘর থেকে ধারালো অস্ত্র এনে জামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা রমজান আলী ও তার স্ত্রী মনিরাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
এমকে





