চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, অভিযানে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় ৮ জন এবং ৮১ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

এআর