রাজধানীর কদমতলীতে ইট ভাঙার মেশিনের একটি গাড়ি খাদে পড়ে হুনুফা আক্তার (৩৫) ও নজরুল ইসলাম (৪৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
কদমতলীর নামাশ্যামপুর শহীদ মুক্তার হোসেন রোডে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, ইট ভাঙার মেশিনের গাড়িটি নিয়ে যাওয়ার সময় শহীদ মুক্তার হোসেন রোড এলাকায় গাড়িটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৬ শ্রমিক আহত হন। এর মধ্যে দুই শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইআর





