কুমিল্লার চৌদ্দগ্রামে পণ্যবাহী আরো একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিওড়া এলাকার চরপাড়া নামক স্থানে রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে (ঢাকা মেট্টো-ট-১১-৪৪৬২) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে সটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ পুড়ে য়ায়। তবে কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে মহাসড়কের উপজেলার বাতিসা রয়েল হোটেলের সামনে ঢাকাগামী ডায়মন্ড কার্গো সার্ভিস পরিবহনের একটি কাভার্ডভ্যানে (ঝালুকাঠি-ট-১১-০০৯৮) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেএইচ





