চলতি বছরে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। সংসদের দ্বাদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতি মন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কর্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেন। খবর বাসস’র।

সভাপতি মন্ডলীর সদস্যরা হচ্ছেন- আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক এবং সাহাদারা মান্নান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী উপস্থিত সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।

এমবি