জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন শুক্রবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।

হাজী আলাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামীকাল শুক্রবার বিকেলে পরশুরামে যুবলীগের সমাবেশে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলবদল করবেন। তবে পুরো বিষয়টি আওয়ামী লীগ-জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতারা জানলেও গোপনীয়তা রক্ষা করছেন হাজী আলাউদ্দিন।

আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করেই মূলত হাজী আলাউদ্দিন আ.লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

হাজী আলাউদ্দিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার দলবদল এখন কেবল সময়ের ব্যাপার। সরকারি দলের পক্ষ থেকে মেয়র পদে তার মনোনয়ন নিশ্চিত করার শর্তেই তিনি যে কোন মুহূর্তে আওয়ামী লীগে যোগ দেবেন।

এমআর