রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট মাটিকাটা এলাকায় ভবন থেকে পড়ে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
শনিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে তার মৃত্যু হয়। নিহত হারুন মিয়ার গ্রামের বাড়ি নোয়াখালীতে।
নিহত শ্রমিকের সহকর্মী ঝুনু মিয়া জানান, সকালে ওই এলাকার ১০ তলার একটি ভবনের ৯তলায় কাজ করছিলেন হারুন। এ সময় অসাবধানতাবশত হারুন ৯তলা থেকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এমবি





