হবিগঞ্জের নয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬৬ জন ও নিয়মিত মামলার পাঁচজন আসামি রয়েছে।
কেএইচ





