কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফের নাজিরপাড়া এলাকায় নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদবিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নাফ নদীর মোহনায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা ফেলে পালিয়ে গেলে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ