বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিআরডিবির যুগ্ম-পরিচালক স্বপন কুমার শুক্রবার বিকেলে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে পরীক্ষার কেন্দ্রে নিজেদের রোল না পাওয়ায় পরীক্ষা বয়কট করেন পরীক্ষার্থীরা।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তিু উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রের সিট নাম্বর নিয়ে সমস্যা হওয়ায় পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কাকরাইলের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
পরীক্ষা স্থগিতের খবর পাওয়ার পর পরীক্ষার্থীরা রস্তা থেকে সরে যায় এবং যানচলাচল স্বাভাবিক হয়।
জেআই





