নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরবাটা ইউনিয়নের আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের জসিম উদ্দিন (২৫)।

চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, চেয়ারম্যানঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাপুর যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশার চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালাম ও জসিম মারা যান।

তিনি আরো জানান, আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর ইসমাইলকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেড