বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্র নায়ক,দেশনেতা তারেক রহমানের বিরুদ্দে মিথ্যা মামলা দায়ের, ওয়ারেন্ট ইস্যূর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
শনিবার সকালে মর্গ্যান গার্লস হাইস্কুলের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদলের কয়েকশত নেতাকর্মী মিছিল শুরু করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালালের নেতৃত্বে মিছিলে বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে। এসময়ে পুলিশের সাথে মহানগর যুবদল নেতা-কর্মীদের সাথে বাক বিতান্ডতা ও ধাক্কাধাক্কি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, রানা মজিব,জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরেশেদ বলেন বর্তমান বাকশাল সরকার মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। কারো কথা তাদের পছন্দ না হলে তার গলার টুটি চেপে ধরছে এই সরকার। তারা তারেক রহমানের বক্তব্যেকে যুক্তি দিয়ে খন্ডন না করে হামলা মামলা করে সত্যকে চেপে রাখতে চাচ্ছে। খোরশেদ বলেন সাহস থাকলে যুক্তি দিয়ে তারেক রহমানকে প্রতিহত করুন।
জেআই





