অবৈধ অনুপ্রবেশের সময় অভিযান চালিয়ে বাংলাদেশী ২৪জন নারী-পুরুষকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ।
রোববার (১২ নভেম্বর ) ভোর ৫ টার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান,গোপন সংবাদে জানতে পারি বেশ কিছু নারী পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী কে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃতদের বাড়ি যশোর খুলনা বাগেরহাট নড়াইলসহ বিভিন্ন জেলায়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটকদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ২৪ নারী পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে। আজ দুপুরের মধ্য তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হবে।
নাছির/জেড





