চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-যুবলীগ পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে ছাত্রলীগের জিপু গ্রুপের পক্ষ থেকে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক তানজিলুর রহমান চৌধুরী শিমুর ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়।

জিপু গ্রুপের কয়েকশ’ কর্মী শহরের কেদারগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাজার অভিমুখে যাবার সময় পুলিশ কোর্টমোড়ে বাধা দেয়।

এ সময় তারা রাস্তা অবরোধ করে সমবাবেশ করতে থাকে। পুলিশ তাদেরকে ছেড়ে দিলে তারা শহরের চৌরাস্তায় মোড়ে সমাবেশ করে। এর পর তারা কেদারগঞ্জ ফেরার পথে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় আলমগীর আজমসহ তিন যুবলীগ কর্মীর বাড়ি, আসবাবপত্র ভাঙচুর করে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৭তটার দিকে ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শিমু চৌধুরীকে শহরের কোর্ট মোড়ে যুবলীগের আলামগীর আজম খোকা গ্রুপের মিজু আহম্মেদসহ তার সঙ্গীরা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত থেকে চুয়াডাঙ্গা শহর অশান্ত রয়েছে।

এআই