লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে  ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর, রামগতি, রামগঞ্জ এবং চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৭ নভেম্বর থেকে মঙ্গলবার ২২ ডিসেম্বর পর্যন্ত এ বিশেষ অভিযানে ৯০৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমকে