নাটোর জেলার লালপুর উপজেলার ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

উপজেলার বেরিলাবাড়ী এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সামাদ শেরপুর জেলার বাসিন্দা ছিলেন।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, রাতে দায়িত্ব পালনকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক আব্দুস সামাদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে হেলপারসহ আটক করলেও চালক পালিয়ে যায়।

ঢাকা, ১৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস