কুষ্টিয়ার জেলার ভেড়ামারায় একটি লিচু বাগান থেকে সুজন সিকদার (২৮) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সুজন সিকদারের পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলাকেটে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারীরা। রাত দুইটা থেকে চারটার মধ্যে তাকে হত্যা করা হতে পারে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে। তিনি কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে। তিনি অটো চালাতেন। তার অটোরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এমই





