কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় মিছিল করতে নিষেধ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আবু রায়হান দোলনকে লাঞ্ছিত করেছে আ.লীগ প্রার্থীর সমর্থকরা।
রোববার বিকেলে নাগেশ্বরী কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহম্মদ হোসেন ফাকুর পক্ষে একটি মিছিল বের হলে কলেজ মোড় এলাকায় তাদের থামিয়ে মিছিল করতে নিষেধ করে নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন।
এ সময় মিছিলে নেতৃত্বদানকীরদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিত পেছন থেকে তার মাথায় আঘাত করে মিছিলকারীরা। এতে আহত হন তিনি।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আবু আক্কাছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমকে





