গাজীপুর মহানগরের পূবাইল এলাকা থেকে বুধবার রাতে পিস্তল, গুলি ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- পূবাইলে হরিবাড়ির টেক এলাকার আবু জাফর মিয়ার ছেলে মামুন মিয়া (৩৪) ও সাপমারা গ্রামের মতিউর রহমানের ছেলে নাদিম (৩০)।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে পূবাইল রেলস্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাইন্ড গুলি এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কেএইচ





