যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৮শ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ রোকেয়া (৪০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুর ১টায় ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের ২ নম্বর ঘিবা থেকে এ স্বর্ণের চালানটি আটক হয়। আটক রোকেয়া বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

বিজিবি জানায়, স্বর্ণের একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি চালিয়ে ৮শ গ্রাম ওজনের ৫টি স্বর্ণেরবার পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি।

কেএইচ