ডেঙ্গু রোগ সংক্রান্ত সকল পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নির্দেশনা না মানলে জরুরি মিনিস্টার মনিটরিং সেল হটলাইন- ০১৩১৪৭৬৬০৬৯, ০১৩১৪৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬, ০২-৪৭১২০৫৫৭ এবং ই-মেইল: [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল আইসিডিডিআরবিতে এন্টি ডেঙ্গু-IGM পরীক্ষায় নির্ধারিত ফি ৫০০ টাকার বিপরীতে ১২৬০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যুক্তি দেখিয়ে বলছেন, সরকার নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষাতেই সঠিক মূল্য রাখা হচ্ছে। অন্যান্য পরীক্ষায় হাসপাতাল নির্ধারিত অর্থ নেয়া হচ্ছে।
এএস





