কুমিল্লায় জেলার নাঙ্গলকোটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনসুর আলম (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনসুর আলম (১০) ওই এলাকা মনু মিয়ার ছেলে। স্থানীয় তিলিপ মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।শুক্রবার শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলেন, “শিশুটি গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।”

প্রত্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির ছাদে আলমের গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়। লাশ দাফনের প্রস্তুতির সময় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত পৌনে ১২টায় লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআই