গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এদিকে, একই উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ ভোটকেন্দ্রে ব্যালট ব্যাপার ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান জানান, ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এমআর