সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালকে আজিমপুরে কবরস্থানে সমাহিত করা হবে। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্ত্বরে তার নামাজে জানাজার পর অজিমপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি সোমবার ভোররাত ৩টায় গুলশানে তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৮১ বছর। তিনি ১৯৯৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন।
মোস্তফা কামালের মেয়ে ড. নাশিদ কামাল জানান, সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট চত্ত্বরে তার নামাজে জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বিচারপতি মোস্তফা কামাল ১৯৩৫ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রখ্যাত পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দীনের ছেলে। তিনি ১৯৪৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ম স্থান অধিকার করেন এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ম স্থান অধিকার করেন। পরবর্তীতে ১৯৫৩ ও ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বি.এ (অনার্স) ও এম. এ ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস্ এন্ড পলিটিকাল সাইন্স থেকে পলিটিকাল ইকোনোমিকস্ বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৫৯ সালে লিনকনস্ ইন থেকে সম্মান সূচক বার এট-ল ডিগ্রী লাভ করেন।
কেএইচ





