গাইবান্ধা সদর উপজেলায় এক পাষণ্ড তার স্ত্রী নাজমা বেগম (৩১) ও ছয় মাসের শিশুকন্যা শামীমাকে গলা টিপে হত্যা করেছে। এ অভিযোগে পুলিশ ছামিউল নামে একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিউনের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, আটক ছামিউল ইসলামের তিন স্ত্রী। এনিয়ে নাজমার সঙ্গে প্রতিনিয়ত ছামিউলের ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী নাজমা ও তাদের শিশুকন্যা শামীমাকে গলা টিপে হত্যা করেন ছামিউল।
ঘটনা বুঝতে পেরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রুবেল/জারিফ





