যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ নিউইয়র্কের জেকিবি হাসপাতালে রাখা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সাড়ে ছয়টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। ব্যবসায়ীক দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
জাকির খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। জাকির খান নিউইয়র্কে পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
এমএনজে





