ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালী পাড়া ও নবগ্রাম বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও জনপথ -এর উপবিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল্লাহ ভুঁইয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় তিনি বলেন, গত তিন মাস আগে অবৈধ দোকান মালিকদের নোটিসের মাধ্যমে জানানো হয়। কিন্তু তার পরেও তারা দোকান না সরানোর কারণে আজ সকাল ১০ টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, অভিযানে  সড়ক ও জনপথ বিভাগের উপসহকারি প্রকৌশলী মো. বদিরুজ্জামান এবং কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় রাস্তার দুই পাশের কাঁচা ও পাকা’সহ প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাহিদ মিয়া, যুব বিষয়ক সম্পাদক মো. আলম মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম’সহ প্রায় ১৫ জন সদস্য সহযোগীতা করেন।

দুই বাজারের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। অবৈধ স্থাপনা নির্মাণের কারণে এখানে যানজট নিত্যদিনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। উচ্ছেদ অভিযান বাজারের ক্রমবর্ধমান যানজট থেকে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে জানায় সাধারণ মানুষ।

সায়েম/এমবি