ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চালক, হেলপার ও গরু ব্যবসায়ীদের অচেতন করে ১২টি গরুভর্তি একটি ট্রাক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরে উপজেলার চড়িয়ার বিল বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাক চালক শরিফুল ইসলাম (৪০), হেলপার লালন শাহ (২৫), গরু ব্যবসায়ী আব্দুল হান্নান (৩৫), জয়নাল হোসেন (৩৮) ও রাখাল ফজলুর রহমান (২৮)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২টি গরু নিয়ে ট্রাকযোগে কুমিল্লা যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। পথে শৈলকুপার চড়িয়ার বিল বাজারে দুর্বৃত্তরা ট্রাকের গতিরোধ করে। এ সময় হাত-পা বেঁধে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে গরুভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এম এ





