খুলনা নগরের খালিশপুর এলাকায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে এক পুলিশ সদস্যসহ তার পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খালিশপুরের মজগুনি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দগ্ধ পুলিশ সদস্য (কনস্টেবল) আতিয়র রহমানের নাম জানা গেছে। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় চালক হিসেবে কর্মরত আছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





