চট্টগ্রামের মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একাধিক নাশকতার মামলায় আসামি থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোমবার এক আদেশে এই উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ ইমতিয়াজ নুরুল আমীনকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, বিএনপি সমর্থিত মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমীনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলার সংখ্যা ১০টি। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে আদালতে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে (উপজেলা পরিষদ আইন ১৯৯৮, ধারা ১৩’র ১’র খ অনুযায়ী) রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার দায়ে নুরুল আমীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নুরুল আমীনকে বরখাস্ত করার আদেশ সোমবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছেছে বলে জানা গেছে।
জেআই





