মানিকগঞ্জের সিংগাইর থেকে সোমবার রাত ৯টার দিকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুন্নাফ (৩৫) ও ইন্তাজ আলীর ছেলে নায়েব (৩৪)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বাইমাইল এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এআর





