মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মালবাহী ট্রাক উল্টে দু’টি সিনজিচালিত অটোরিকশা ও একটি রিকশার ওপর পড়ায় তিন জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বলে জানান।

কেএইচ