গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানীপাড়া থেকে মোছা. রিক্তা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিক্তা বেগম গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ার মো. জন মিয়ার স্ত্রী ও একই এলাকার আলম মিয়ার মেয়ে।
রিক্তার বাবা আলম মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই রিক্তার সঙ্গে জন মিয়ার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তার মেয়ে রিক্তাকে শ্বাসরোধে হত্যার পর, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালাচ্ছেন জন মিয়া ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় তিনি সদর থানায় জন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রিক্তার বাবার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে রিক্তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এআই
গাইবন্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানীপাড়া থেকে মোছা. রিক্তা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক জেনে তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
খোঁজ মিলছে না আরো দুজনের কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা পুরুষ বলে জানা গেছে।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















