প্রবল বৃষ্টি বর্ষনে ক্ষতিগ্রস্ত এলাকা চট্টগ্রাম মহানগরীর হালিশর এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি গতকাল বিকালে হালিশহরে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন আসেন।পরবর্তীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ-খবর নেন এবং তাদের সবধরনের সহায়তার আশ্বাস দেন।
এই সময় শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী সবসময় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল আছে থাকবে। জামায়াত মানুষের কল্যানে রাজনীতি করে। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা বাসীর দূর্ভোগ লাগবে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান শাহাজাহান চৌধুরী।
এ সময় তার সাথে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুম





