নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্টমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দিন খান আলমঙ্গীর এমপি।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোজাহার হোসেন বুলবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এআই





